চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)

সারাবাংলা

নোয়াখালী চাটখিল উপজেলায় আজ সোমবার (১২ জুন) ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয়

2023-06-12T16:44:50+00:00
2023-06-12T16:44:50+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা
মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৩৭৫)
X


নোয়াখালী চাটখিল উপজেলায় আজ সোমবার (১২ জুন) ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশতাক আহমেদের সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহিদুল ইসলাম নয়ন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো. মোস্তাফিজুর রহমান, ছয়ানী টবগা আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয়ন বক্সি, আনোয়ার হোসেন, চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন বৈদ্য প্রমুখ।
 
কুইজ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আব্দুল মনির, দ্বিতীয় হয়েছে ছয়ানী টবগা আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের নাফিসা ইসলাম মেহা, তৃতীয় হয়েছে চাটখিল কামিল মাদরাসার শিক্ষার্থী আশরাফুল আলম নিলয়। চিত্রাঙ্কনে প্রথম হয়েছে ফারিয়া তাবাসসুম ইকরা, দ্বিতীয় হয়েছে সামাওয়াত রহমান সোফি, তৃতীয় হয়েছে সাবিকুন্নাহার শায়মা তারা সকলেই চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যান্য সবাইকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।

-বাবু/ এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy