শ্রীলষ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে চলছে : জিএম কাদের

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শ্রীলষ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে চলছে।

2023-06-12T18:31:29+00:00
2023-06-12T18:31:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীলষ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে চলছে : জিএম কাদের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৫০)
X

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শ্রীলষ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে চলছে। আমাদের দেশের মানুষের আয় কমেছে, বেকারত্ব বাড়ছে, রিজার্ভ কমেছে। এ বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আমেরিকার ভিসা নীতিকে জাতীয় পার্টি সমর্থন করে। কারণ যারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের দৃষ্টিতে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এতে আমাদের খুশি না হওয়ার মতো কাউকে দেখি না। সরকারও খুশি হবে।  

সোমবার দুপুরে টাঙ্গাইল রাইফেলস ক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 
 
জিএম কাদের আরও বলেন, নির্বাচনকালীন সরকারের কোন প্রস্তাব আমরা পাইনি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অবস্থা বুঝে ব্যবস্থা নিবে। আমাদের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে দেশ ও জাতির স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতির কল্যাণের লক্ষ্যে জাতীয় পার্টি রাজনীতি করে। এ লক্ষ্য বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে। 

জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্ততি কমিটি আহবায়ক আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম জহির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক। এসময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy