খুলনায় ৬০ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে আছে নৌকা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ফল ঘোষণা। সোমবার (১২ জুন) বিকাল থেকে খুলনা জেলা শিল্প

2023-06-12T18:39:42+00:00
2023-06-12T18:39:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খুলনায় ৬০ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে আছে নৌকা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৩৮)
X

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ফল ঘোষণা। সোমবার (১২ জুন) বিকাল থেকে খুলনা জেলা শিল্প কলা একাডেমির হলরুমে এই নির্বাচনের ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন।

এখন পর্যন্ত ৬০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৭ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন সাত হাজার ১৮৯ ভোট।

সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এই সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এস এম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক। এর আগে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy