জয়ের পথে তালুকদার আব্দুল খালেক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ফের মেয়র হতে চলেছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এখন পর্যন্ত প্রাপ্ত

2023-06-12T20:35:44+00:00
2023-06-12T20:35:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনা সিটি ভোট
জয়ের পথে তালুকদার আব্দুল খালেক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২০৬)
X

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ফের মেয়র হতে চলেছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৫০ কেন্দ্রে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১,৩২,১০৮ভোট। তার প্রতিন্দ্বন্দ্বী হাতপাখা মার্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৫১,৪৬৬ ভোট।

এবারের কেসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ছাড়াও জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেওয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতিদ্বন্দ্বিতা করেন।

জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছিলেন। ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে পরাজিত করে খুলনার মেয়র হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি। সর্বশেষ ২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

২০১৮ সালের মে মাসে কেসিসি নির্বাচন হয়েছিল দলীয় প্রতীকে। তখন মেয়র পদে প্রার্থী ছিলেন পাঁচ জন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে। আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। কেসিসি’র মোট ২৮৯টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ২৮৬টি কেন্দ্রের (তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত ছিল) ফলাফলে নৌকা প্রতীকের তালুকদার আবদুল খালেক পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। আর ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। মোট ভোটার ছিল ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy