আগুনে পুড়িয়ে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

গত (৮ জুন) বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর দুমকী নতুন বাজার এলাকায় শাহজাহান দারোগার ভাড়াটিয়া বাসায় হাত পা বেঁধে কেরোসিন

2023-06-13T16:18:18+00:00
2023-06-13T16:18:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগুনে পুড়িয়ে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৪:১৮ পিএম   (ভিজিট : ১৬৫)
X


গত (৮ জুন) বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর দুমকী নতুন বাজার এলাকায় শাহজাহান দারোগার ভাড়াটিয়া বাসায় হাত পা বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়ে গৃহবধূ হালিমা আক্তার মীমকে হত্যার সাথে সরাসরি জড়িত তার চাচাতো ভগ্নিপতি আরিফ সিকদার (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে কিছু দূরে দুমকি মহাসড়কের সিসিটিভি ফুটেজে এই ব্যক্তির গতিবিধি অস্বাভাবিক দেখে ছায়া তদন্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। আরিফ সিকদারের ভাষ্যমতে, এ ঘটনার সব পরিকল্পনা ছিল মীমের। সে তার শাশুড়ীসহ শশুর বাড়ীর অন্যদের ফাঁসানোর জন্য তাকে খবর দিয়ে আগুন লাগানোর একটি নাটক সাজাতে চেয়েছিল। কিন্তু নাটক সাজাতে গিয়ে তার শরীরে আগুন লেগে সে দুর্ঘটনার স্বীকার হন।


গ্রেফতারকৃত আরিফ সিকদার দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের হামেদ সিকদারের ছেলে। সে ঢাকায় কেরানীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত আছেন। মীমের সাথে তার প্রায়ই মোবাইলে কথা হতো। পরিকল্পনা করেই মীম ঢাকা থেকে আরিফ সিকদারকে দুমকি ঢেকে আনেন এবং ঘটনা ঘটান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার নিজের ফাঁদে নিজেই ধরা খেয়েছেন। 

পুলিশ সুপার আরও জানান, আসামীকে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে। তবে এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy