আখাউড়ায় ৩০ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ১ যুবককে আটক করেছে পুলিশ।এ সময় তার বসতঘর

2023-06-13T16:57:38+00:00
2023-06-13T16:57:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ৩০ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৪:৫৭ পিএম   (ভিজিট : ২১৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ১ যুবককে আটক করেছে পুলিশ। 

এ সময় তার বসতঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত যুবক উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষা সেনারবাদী গ্রামের মো. জাহার মিয়ার ছেলে মো. মোবারক প্রকাশ ইদন (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলামের নেতৃত্বে সেনারবাদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে।  গ্রেফতারকৃত মো. মোবারক প্রকাশ ইদনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy