ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২১১

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ২১১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও

2023-06-13T17:30:04+00:00
2023-06-13T17:30:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৫:৩০ পিএম   (ভিজিট : ২৩৫)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ২১১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও একই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন ভর্তি রোগীর ১৭৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে সর্বমোট ৭০৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ৬০১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় দুই হাজার ৭৩৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৮৬৫ জন রয়েছেন।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৮৭১ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী দুই হাজার ১৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭০৩ জন।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy