বৈকালিক সেবা চালু হলো চাটখিল সরকারি হাসপাতালে

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)

সারাবাংলা

এখন থেকে সারা দেশের মত চাটখিল সরকারি হাসপাতালে বিকেলেও থাকবেন ডাক্তার। নোয়াখালী চাটখিল উপজেলায় সরকারি হাসপাতালের মিলনায়তনে গতকাল

2023-06-13T17:41:53+00:00
2023-06-13T17:41:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বৈকালিক সেবা চালু হলো চাটখিল সরকারি হাসপাতালে
মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৫৫)
X


এখন থেকে সারা দেশের মত চাটখিল সরকারি হাসপাতালে বিকেলেও থাকবেন ডাক্তার। নোয়াখালী চাটখিল উপজেলায় সরকারি হাসপাতালের মিলনায়তনে গতকাল দুপুর ২ ঘটিকায় বৈকালিক সেবা উপলক্ষে অনলাইন কনফারেন্স এর মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি শুভ উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর স্বপ্ন জনগনের জন্য স্বাস্থ্য সেবা বর্ধিতকরণে সারা বাংলাদেশে ২য় পর্যায় এ সর্বমোট ১২০টি প্রতিষ্ঠানে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ জানান, সরকারি এই কার্যক্রম জনগণের জন্য অত্যন্ত খুশির খবর। বিকেলের স্বাস্থ্য সেবার জন্য একজন কনসালটেন্ট ডাক্তার ভিজিট ৩০০/- এবং এমবিবিএস ডাক্তার ভিজিট ২০০/- নির্ধারণ করা হয়েছে । সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার, ডা. শহিদুল ইসলাম নয়ন, ডা. মহসিন সরকার, ডা. তিথী আজিজ, ডা. হাসান খায়ের, ডা. মনির হোসেন ও এমওডিসি ডা. নুর মোহাম্মদ প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy