কালীগঞ্জে গাছের চারা লাগিয়ে জমি দখলের চেষ্টা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে ভোগদখলীয় জমিতে ইউকালেক্টর গাছের চারা লাগিয়ে জোর করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়

2023-06-13T18:04:45+00:00
2023-06-13T18:04:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে গাছের চারা লাগিয়ে জমি দখলের চেষ্টা
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬:০৪ পিএম   (ভিজিট : ২৩০)
X

লালমনিরহাটের কালীগঞ্জে ভোগদখলীয় জমিতে ইউকালেক্টর গাছের চারা লাগিয়ে জোর করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক শাহজাহান আলী চরম হতাশার মধ্যে দিনযাপন করছে। ঘটনাটি ঘটেছে গত ১১ মে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুসরত মদাতী এলাকায়।

নিরুপায় জমির মালিক শাহজাহান আলী কোন ঝগড়া বিবাদে না গিয়ে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধানের জন্য গত ১১ মে কালীগঞ্জ থানায় ভোটমারী ইউনিয়নের শৈলমারী এলাকার মৃত আজিজার রহমানের ছেলে আশরাফুল হকসহ ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মুসরত মদাতী মৌজায় পৈত্রিক সূত্রে ৮ শতক জমি প্রাপ্ত হইয়া শাহজাহান আলী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসিতেছে। উক্ত জমি ভোগদখল করা অবস্থায় ভোটামারী ইউনিয়নের শৈলমারী এলাকার মৃত আজিজার রহমানের ছেলে আশরাফুল হকসহ তার দল শাহজাহান আলীর ভোগদখলীয় ৮ শতাংশ জমি মালিকানা দাবিসহ জবর-দখল করার পায়তারা করে। এমতাবস্থায় গত ১১ মে বিকেল ৫টার দিকে আশরাফুল হক তার দলবল নিয়ে উক্ত জমিতে  ইউকালেক্টর গাছের চারা রোপন করে, জমি জবর দখলের চেষ্টা করে। 

মঙ্গলবার শাহজাহান আলী বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত উত্তর মুশরত মদাতী মৌজার জমি, যার জেএল নং-০১, খতিয়ান নং-১৩০, দাগ নং-১৮৪০৯ মোট ২৮ শতকের মধ্যে ৮ শতক জবর দখলের ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু সমাধান চাই।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy