মেহেরপুরে আটলান্টিকা কান্ডে দুই সাংবাদিকসহ ৩ জন কারাগারে

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

মেহেরপুরে আলোচিত আটলান্টিক হোটেল কাণ্ড মামলায় সাংবাদিক আবু আক্তার করণ, সাংবাদিক রেক্সোনা আরা ও নিলুফার ইয়াসমিন রুপাকে জেল

2023-06-15T17:47:35+00:00
2023-06-15T17:47:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে আটলান্টিকা কান্ডে দুই সাংবাদিকসহ ৩ জন কারাগারে
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২৩০)
X


মেহেরপুরে আলোচিত আটলান্টিক হোটেল কাণ্ড মামলায় সাংবাদিক আবু আক্তার করণ, সাংবাদিক রেক্সোনা আরা ও নিলুফার ইয়াসমিন রুপাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) মেহেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে জামিন আবেদন করে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ডিবিসি চ্যানেলের সাংবাদিক আবু আক্তার করণ, দেশ টিভির সাংবাদিক রেক্সোনা আরা, ও নিলুফার ইয়াসমিন রুপাসহ ১৭ আসামিকে অভিযুক্ত করে হোটেল আটলান্টিক কাণ্ড মামলায় পুলিশ আদালতে চার্জশিট দেয়। এরপর তারা উচ্চ আদালতে চার্জশিটের তথ্য গোপন করে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনাদেশ শেষ হলে বৃহস্পতিবার তারা মেহেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

একই মামলার অপর আসামিদের মধ্যে তুহিন আরন্যসহ আরো ৫ জন উচ্চ আদালতে জামিন নিয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy