সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসা ছাত্রের উপর অতর্কিত হামলার ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় পুলিশের সামনে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে

2023-06-15T18:38:50+00:00
2023-06-15T18:38:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৩৮৮)
X


বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসা ছাত্রের উপর অতর্কিত হামলার ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় পুলিশের সামনে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বামরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদ জাহিদুল ইসলাম মিঠু মোল্লা। এ ঘটনায় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি ভুক্তভোগী আসাদুজামান সোহাগ বাদী হয়ে ১৫ জুন উজিরপুর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং-৭৬১।

জানা যায়, বৃহস্পতিবার বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকাল, শাহনামা, অনলাইন বরিশাল ক্রাইম নিউজসহ বিভিন্ন পত্রিকার শিরোনামে গভীর রাতে হস্তিশুন্ড গ্রামের মাদ্রাসার ছাত্র আজিম হাসান বেপারীকে মিষ্টির দোকানে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ওই এলাকার মিষ্টির দোকানদার শহিদুল ইসলাম বেপারী ও তার ভাতিজা বখাটে শাকিল বেপারী কাঁচের গ্লাস দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে সংজ্ঞাহীন করে ফেলে। সে ঘটনায় সংবাদকর্মীরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে অভিযুক্তদের নিকট আত্মীয় সামসুল হক মোল্লার ছেলে বামরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু মোল্লা ক্ষিপ্ত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিক আসাদুজামান সোহাগ, নাসির শরীফ, মাহফুজুর রহমান মাসুম, রফিকুল ইসলাম মিলে সংবাদ সংগ্রহে ধামুরার উদ্দেশে রওনা হয়ে হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসার সামনে গেলে সেখানে উজিরপুর মডেল থানা পুলিশের সামনে সাংবাদিক সোহাগকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করার জন্য উদ্যত হয় এবং পরবর্তীতে ওই এলাকায় তথ্য সংগ্রহে গেলে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অভিযুক্ত মিঠু মোল্লার বিরুদ্ধে সাধারণ ডায়েরি নেন।

এদিকে যুবলীগ নেতার হুমকির ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিঞা লিটন, সাবেক সভাপতি রহিম সরদার, সিনিয়র সাংবাদিক নাসির শরীফসহ সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, সংবাদ সংগ্রহে বাধা দেয়া আইন সঙ্গত নয়। জিডির ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy