সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।শুক্রবার (১৬ জুন) সকাল

2023-06-16T14:24:28+00:00
2023-06-16T14:24:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ২:২৪ পিএম   (ভিজিট : ২৫৪)
X


জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পাংশা প্রেসক্লাবের আয়োজনে শহরের মালেক প্লাজার সামনে ঘন্টাব‍্যাপী মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে পিটিয়ে হত‍্যা করা হয়েছে।  হত‍্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত‍্যার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদকর্মীরা।

পাংশা প্রেসক্লাবের সভাপতি এস.এম.রাসেল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব‍্য রাখেন, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম রেজা, সহ সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহামুদ, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, এম এ জিন্নাহ সহ প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy