মাদক মুক্ত দেশ ও জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই : প্রাণিসম্পদ মন্ত্রী

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের খেলোয়াড়রা বেশ সুনাম

2023-06-17T14:36:52+00:00
2023-06-17T14:36:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক মুক্ত দেশ ও জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই : প্রাণিসম্পদ মন্ত্রী
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:৩৬ পিএম   (ভিজিট : ২৩৪)
X


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের খেলোয়াড়রা বেশ সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের কারণে দেশ আজ ক্রীড়া অঙ্গনে এগিয়ে চলছে। এ ব্যাপারে সরকার আন্তরিকতার সাথে নিরলস কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ভালো ফুটবলার ছিলেন। তার ছেলে শেখ কামাল আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সবচেয়ে বড় ক্রীড়ামোদী। তাঁর পরিবার ক্রীড়া বান্ধব পরিবার।

শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী আরওে বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও নেশার জগৎ থেকে বিরত থেকে নৈতিক শিক্ষা, দেশের কল্যাণে এবং খেলাধুলায় দেশ-বিদেশে তাদের ভাবমূর্তি আরও উজ্জল করতে হবে। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে সকল ধরণের পৃষ্ঠপোশকতা দিয়ে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, আমি দেখতে চাই আমার পিরোজপুরের ছেলেরা বড় বড় খেলোয়ার হয়েছে। তাদের মধ্য থেকে গর্ববোধ করতে চাই। গৌরব করতে চাই। বাংলাদেশের আকাশে উজ্জ্বল যতিষ্কের মত পিরোজপুরের খেলোয়ারদের প্রতিষ্ঠিত হতে হবে। তোমাদের ভিতরে আমি আমার সন্তানদের খুঁজে পেতে চাই। তোমাদের ভিতরে আগামীর নেতৃত্ব খুঁজে পেতে চাই। মন্ত্রী খেলায় অংশগ্রহণকারী খোলোয়ারদের উদ্দেশ্যে আরও বলেন, জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে। মাঝ পথে ধ্বংস হওয়া যাবে না। হঠাৎ করে যেন মাদকাশক্তি শেষ করতে না পারে তোমাদের। হঠাৎ করে একজনে স্বপ্ন দেখালো যে এইটা হলে সব ঠিক হয়ে যাবে। এটা ঠিক না। যেতে হবে বহু দূর। এই বহু দূর যদি যাও, তোমরা একদিন বিশ্ব বিখ্যাত খেলোয়াড় হতে পারবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, এনএসআই’র যুগ্ন পরিচালক মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ সাজ্জাদ সাব্বির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেনসহ ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy