রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

দেশের সকল রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন হয়েছে।শনিবার (১৭ জুন) সকালে শহরের শহীদ

2023-06-17T14:39:55+00:00
2023-06-17T14:39:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:৩৯ পিএম   (ভিজিট : ২৩৬)
X


দেশের সকল রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা রূপান্তর’র এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান এর সভাপতিত্বে মানববন্ধনে জেলার মহিলা জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও’র নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ এর পিরোজপুর শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক খালিদ আবু, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন এবং বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সকল রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোন রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি। তাই ২০২৫ সালের আগে সকল রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহন নিশ্চিতের দাবি জানান বক্তারা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy