দুর্নীতি-দুঃশাসন বললে বিএনপির নাম উচ্চারণ করতে হবে : ওবায়দুল কাদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের কথা বললে বিএনপি'র নাম উচ্চারণ করতে হবে। দুর্নীতি

2023-06-17T17:28:06+00:00
2023-06-17T17:28:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতি-দুঃশাসন বললে বিএনপির নাম উচ্চারণ করতে হবে : ওবায়দুল কাদের
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৫:২৮ পিএম   (ভিজিট : ২০৯)
X

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের কথা বললে বিএনপি'র নাম উচ্চারণ করতে হবে। দুর্নীতি ও দুঃশাসন যারা করেছে তারাই এখন দুর্নীতি ও দুঃশাসনের কথা কোন মূখে এত বেশি করে বলছে তা আমরা জানি না। তারা এখন বলছে নির্বাচন করতে দেবে না। এই কথা বলার পর মার্কিন ভিসা নীতি কেন এখানে নীরব? অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করা হবে পরিস্কার ঘোষণা দেয়ার পরেও এখানে ভিসা নীতি কি কাজ করে আমরা দেখবো। যেহেতু নির্বাচনকে সামনে রেখে তাদের এই পদক্ষেপ সুতরাং মার্কিন ভিসা নীতি এখানে অন্ধ হয়ে থাকবে না বদির হয়ে থাকবে নাকি বাস্তব কোন পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা দেখবো।

শনিবার সকালে টঙ্গীতে চলমান বিআরটি প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিএনপি তাদের দলীয় সভানেত্রীকে মুক্ত করার জন্য এখন পর্যন্ত একটি জোরদার আন্দোলন বা বিক্ষোভ করতে পারেনি। তারা অনেক কথাই বলেছিল কার্যত তার কিছুই হয়নি। 

তিনি আরো বলেন, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে অতীতের মতো সবরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ধরে নিতে পারেন আজ থেকে বিআরটি প্রকল্পের টঙ্গী কলেজ গেট থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত উড়াল সেতু একাংশ যেটা আমরা পরিদর্শন করতে এসেছি এটা খুলে দেওয়া হলো। এটি একটি গুরুত্বপূর্ণ ও জটিল অংশ ছিল। যার ফলে রাজধানীর সাথে টঙ্গী তথা গাজীপুরের সড়ক যোগাযোগ আরো নিরবিচ্ছিন্ন হল। সামগ্রিকভাবে এই প্রকল্পের ৯১ ভাগ কাজ শেষ হয়েছে। আজ থেকে যে লেনটি খুলে দেওয়া হচ্ছে এটির ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। গাজীপুরের এই প্রকল্পটি হাতে নেওয়ার সময় আরো অনেক চিন্তা-ভাবনা করা দরকার ছিল। যেহেতু এই প্রকল্প শুরু হয়েছে তাই এটা শেষ করার পন নিয়েছি। বর্তমান সরকারের আমলে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, তার বেশিরভাগ বাস্তবায়ন করা হয়েছে। বঙ্গবন্ধু টানেল প্রস্তুত রয়েছে যেকোনো মুহূর্তে উদ্বোধন হবে এছাড়াও শীঘ্রই আরও ১০০টি সেতু উদ্বোধন করা হবে। বর্তমান সরকারের আমলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ তেজগাঁও পর্যন্ত সম্পন্ন করা হবে। মেট্রোরেলের কাজ মতিঝিল পর্যন্ত সম্পন্ন করা হবে। 

জানা যায়, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্প (বিআরটি)  বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের অধীনে ২০.৫০ কিলোমিটার দীর্ঘ বিআরটি রোড নির্মাণ হলে এটিই হবে ঢাকা নগরীর সাথে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকার চলাচলকারী দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব প্রথম গণপরিবহন ব্যবস্থা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাভুক্ত সেতু বিভাগের অধীনে বাস্তবায়নাধীন হাউজ বিল্ডিং হতে চেরাগআলী কলেজ গেট পযর্ন্ত ৪.৫০ কিলোমিটার ফ্লাইওভার যার মধ্যে ৩.৫ কিলোমিটার ৬ লেন বিশিষ্ট ১ কিলোমিটার ২ লেন বিশিষ্ট এলিভেটেড অংশের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy