শ্রীমঙ্গলে বজ্রপাতে নিহত ১, আহত ২

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গ

সারাবাংলা

শ্রীমঙ্গলে বজ্রপাতে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিপন

2023-06-17T18:17:36+00:00
2023-06-17T18:17:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বজ্রপাতে নিহত ১, আহত ২
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গ
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৪২)
X

শ্রীমঙ্গলে বজ্রপাতে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিপন কালিন্দি (২৮)। তার বাড়ি উপজেলার জাগছড়া চা বাগানে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, আজ শনিবার দুপুর ২টার দিকে বজ্রপাতে রিপন মারা যায়। এ সময় সে তার ঘরে অবস্থান করছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বজ্রপাতের পর তাকে দ্রুত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিপন চন্দ্র দাসের সাথে বিকেল সাড়ে ৫টায় সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতের অপর ঘটনায় আহত হয়েছেন ২ জন। শ্রীমঙ্গল হাসপাতালে এদেরকে চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy