মঠবাড়িয়ায় সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

এস এম আকাশ, পিরোজপুর

সারাবাংলা

বাংলা নিউজ ২৪ ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানি নাদিম এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পি‌রোজপু‌রের

2023-06-17T18:24:50+00:00
2023-06-17T18:27:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
এস এম আকাশ, পিরোজপুর
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:২৪ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৩ ৬:২৭ পিএম  (ভিজিট : ২৬৩)
X

বাংলা নিউজ ২৪ ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানি নাদিম এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

শনিবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে পৌর-শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে গণমাধ্যম কর্মী, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর সভার প্রশাসক আরিফ উল-হক, বীর মুক্তিযোদ্ধা শরীফ আব্দুস ছোবাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, সহ-সভাপতি রফিকুজ্জামান আবির, জাপা (এরশাদ) নেতা অলিউল হাসান নাসির জমাদ্দার, সাংবাদিক মনির আকন, মেহেদী হাসান, আবুল বাশার প্রমুখ।

এর আ‌গে একই স্থা‌নে মঠবা‌ড়িয়া রি‌পোর্টাস ক্লাব আ‌য়োজিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে পৃথক মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। এতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল কবির’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মর্তুজা হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, সহ-সভাপতি আইউব আলী হাং, আফজাল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হো‌সেন হাওলাদার, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা সুলতানা রোজি, সাংবাদিক সাইদুল হোসেন, রিয়াজুল ইসলাম সজিব প্রমুখ।

বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সা‌থে জ‌ড়িত‌দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy