বাবুকে ঢাকায় আনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল

2023-06-17T18:29:47+00:00
2023-06-17T18:59:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাংবাদিক নাদিম হত্যা
বাবুকে ঢাকায় আনা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:২৯ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৩ ৬:৫৯ পিএম  (ভিজিট : ১৫১)
X

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকায় আনা হয়েছে।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় তাকে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে নিয়ে আসা হয়। এ বিষয়ে কিছুক্ষণ পর প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবে র‍্যাব।

এর আগে আজ সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে র‍্যাব-১৩ এর একটি দল বাবু চেয়ারম্যানকে আটক করে। সেখানে তিনি তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে জানা গেছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy