বঙ্গবন্ধু কন্যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে

রেমিনা আকতার, দিনাজপুর

সারাবাংলা

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই এদেশের মানুষের কল্যানে

2023-06-17T19:23:45+00:00
2023-06-17T19:23:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইকবালুর রহিম এমপি
বঙ্গবন্ধু কন্যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে
রেমিনা আকতার, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৪৯)
X

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই এদেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামাতের আমলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা অবহেলিত ছিল। সেই অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের সহযোগিতা করে স্বাবলম্বী করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন। এর ফলে দেশের আমিষ চাহিদা পূরণে প্রাণিসম্পদ অর্থনৈতিকভাবে অনগ্রসর এই সম্প্রদায়ের পারিবারিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তার উন্নয়ন এবং মাথাপিছু প্রাণিজ আমিষ গ্রহণ উন্নত হবে। নির্বাচিত সুফলভোগী হিসেবে নারীদের গুরুত্ব দেওয়ার ফলে নারীর আত্মকর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্র হ্রাসে সহায়ক ভূঁমিকা পালন করবে।

শনিবার (১৭ জুন) দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সদর দিনাজপুরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু ও ভেড়া এবং তাদের পালন করতে টিন সেট ঘর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরারজি দেশাই বর্মণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনামুল্লাহ জেমি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা ভ্যাটেনারী সার্জন ডা. মো. সারোয়ার হাসান। 

উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দুইশত পরিবারের মাঝে ২টি করে ভেড়া, মোট ৪০০টি এবং ৭৩টি পরিবারের মাঝে ১টি করে গরু। গরু ও ভেড়া পালনের জন্য টিন সেট ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy