সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি

সারাবাংলা

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি

2023-06-18T16:24:27+00:00
2023-06-18T16:24:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন
কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৪:২৪ পিএম   (ভিজিট : ২১৯)
X


বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার (১৮ জুন) সকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম তাদের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলক সাহা, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য, রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনসহ আরো অনেকে।

বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জরিত তাদের প্রত্যককে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমূখী করার দাবী জানান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy