করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩০

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত

2023-06-18T17:28:07+00:00
2023-06-18T17:28:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৫২)
X


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৯ হাজার ৪৫৭ জনের মৃত্যু হলো।  

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে।

রোববার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জন।

২৪ ঘণ্টায় ২৯৭২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

-বাবু/এ.এস





  বিষয়:   করোনা  শনাক্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy