প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৫:৪৪ পিএম (ভিজিট : ১৫৫)

X
পাবনার সাঁথিয়ায় সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে মাটি উত্তোলন করায় দুইজনকে একমাস করে জেল ও আরও দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ জুন) দুপুরে পৌরসভাধীন শালঘর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান ও জরিমানা আদায় করেন।
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলাধীন শালঘর গ্রামের মৃত চাঁদ আলীর ছেল ভেকুর ড্রাইভার আলামিন (২৫) একই গ্রামের আব্দুল মজিদের ছেলে রফিকুল ইসলাম (২৯)। এছাড়াও চরাচিথুলিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ট্রাকের ড্রাইভার বাবুকে ১০ হাজার টাকা ও শালঘর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে সরকারের অর্পিত সম্পত্তির মাটি অবৈধভাবে উত্তোলন করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদেরকে অর্থ জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম