কালিহাতীর দুই ইউপিতে ৭৬ জনের মনোনয়ন দাখিল

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউনিয়নে। সে অনুযায়ী ১৮

2023-06-18T19:10:41+00:00
2023-06-18T19:10:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীর দুই ইউপিতে ৭৬ জনের মনোনয়ন দাখিল
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৭:১০ পিএম   (ভিজিট : ২৯৩)
X

তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউনিয়নে। সে অনুযায়ী ১৮ জুন রোববার ছিল মনোনয়ন দাখিলের শেষ তারিখ। 

রোববার বিকাল ৪টা পর্যন্ত এ দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৭৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৭ জন এবং বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মিসবাহ উদ্দিন আহমেদ জানান, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন, পারখী ইউনিয়নে মো. লিয়াকত আলী তালুকদার (সতন্ত্র), মো. আজিজুর রহমান তালুকদার (আওয়ামী লীগ) ও আব্দুস ছবুর শামীম (কৃষক শ্রমিক জনতা লীগ) এবং বীরবাসিন্দা ইউনিয়নে মোহাম্মদ সেলিম শিকদার (সতন্ত্র), মো. ছোহরাব আলী (সতন্ত্র), মিতু আক্তার (সতন্ত্র) ও মো. আ. খালেক (আওয়ামী লীগ)।

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে পারখী ইউনিয়নে ১০ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে মোট ২৭ জন প্রার্থী এবং বীরবাসিন্দা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, এ দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন, প্রতীক বরাদ্দ আগামী ২৬ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই।

এদিকে পারখী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে, ৮ হাজার ৩৪৬ জন ও মহিলা ৮ হাজার ২৩৮ জন এবং বীরবাসিন্দা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে, ৮ হাজার ৩৪৩ জন ও মহিলা ৮ হাজার ৩৬২ জন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy