ডিমলায় তিন ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলায় তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের পদে মোট ১৫০ প্রার্থী মনোনয়নপত্র

2023-06-19T18:01:36+00:00
2023-06-19T18:01:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় তিন ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৬:০১ পিএম   (ভিজিট : ৩৮৫)
X

নীলফামারীর ডিমলা উপজেলায় তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের পদে মোট ১৫০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (১৮ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ডিমলায় তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৯৮ জনসহ মোট ১৫০ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

গত ৩১ মে-২০২৩ নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মমনোনয়ন পত্র যাচাই-বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং আগামী আগামী ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে মোট ২৭টি ভোটকেন্দ্রে ১৬০টি বুথে ভোট অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন খগা খড়িবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম (নৌকা), মো. রবিউল ইসলাম লিথন (সাবেক চেয়ারম্যান), মো. রফিকুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন।

অন্যদিকে গয়াবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন সরকার (নৌকা), মো. শরিফ ইবনে ফায়সাল (মুন), মো. কামরুজ্জামান, মো. সামসুল হক (সাবেক চেয়ারম্যান), মো. আনোয়ারুল হক, মো. লুৎফর রহমান ও মো. রুকনুজ্জামান।

টেপা খরিবাড়ি ইউনিয়নে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম (নৌকা), মো. ময়নুল হক (সাবেক চেয়ারম্যান), মো. রবিউল ইসলাম (শাহীন), মো. হারুনুর রশিদ ও মো. আফছার আলী। তিন ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩শত ৮০ জন ও নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ১শত ১৭ জন।

এ বিষয় ডিমলায় তিন ইউ.পি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে আমরা কোন বিশৃঙ্খলা ও সহিংশতা যাতে না ঘটে সেদিকে জোরদার নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy