কলমাকান্দায় বীজ ও সার বিতরণ উদ্ভোধন
রীনা হায়াৎ, কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৬:২০ পিএম (ভিজিট : ১২১)

X
নেত্রকোনার কলমাকান্দায় কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে সোমবার উফশী আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৭৫০ জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ মিলনায়তন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু প্রমুখ
বাবু/জেএম