গভীর রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

2023-06-19T19:14:57+00:00
2023-06-19T19:14:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গভীর রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের সদস্যরা।  

রোববার দিবাগত রাতে উপজেলার মুলাডুলি বাজারে নাটোর-ঈশ্বরদী মহাসড়কে চলাচলকারী হানিফ পরিবহন নামের বাসে এ অভিযান পরিচালনা করা হয়। বাসটি ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। আটক ওই ব্যক্তির নাম আরাফাত হোসেন (৩২)। সে চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর পশ্চিমপাড়া গ্রামের মো. হারুনের ছেলে। 

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ অঞ্চলের (ঈশ্বরদী) সদস্যরা। অধিদপ্তরের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রোববার গভীর রাতে মুলাডুলি বাজারের কাছে তল্লাশিচৌকি বসানো হয়। এসময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হানিফ পরিবহনে তল্লাশি করা হয়। তল্লাশির সময় বাসযাত্রী আরাফাতের কাছে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ২ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও আরাফাতকে আটক করা হয়। উদ্ধার মাদকের মূল্যে আনুমানিক ৬ লাখ টাকা। 

ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, আসন্ন ঈদে মাদকের বিস্তাররোধে বিশেষ কর্মসূচি অংশ হিসেবে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy