কেন্দুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে। সোমবার

2023-06-19T19:51:58+00:00
2023-06-19T19:51:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৪০)
X

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামের পুকুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত যুবক আরজু মিয়া সাতবারুকা গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ইটখলায় শ্রমিকের কাজ করতেন। উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম ভূঞা এ তথ্য নিশ্চিত করেন। 

সাতবারুকা গ্রামের শিক্ষক নিহতের আরজু মিয়ার মামা জাহাঙ্গীর স্যার জানান, তখন এলাকায় টিপটিপ বৃষ্টি হচ্ছিল। সেই সময়েই আরজু মিয়া হাওরে বৃষ্টিতে ভিজে গরুর জন্য ঘাস কেটে বাড়িতে আসে। তারপর পাশের বাড়ির আবুল কালামের পুকুরে সে গোসল করতে যায়। তখন হঠাৎ বজ্রপাত হয়। সেই বজ্রপাতে তিনি পুকুর পাড়েই আক্রান্ত হয়। পরে তাকে স্থানীয় স্বজনরা উদ্ধার করে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরজু মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরজু মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাত শুরু হয়। এ সময় সে আহত হয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আরজু মিয়ার ছোট্ট একটি ছেলে সন্তান রয়েছে। এ বিষয়ে কেন্দুয়া থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy