নড়াইলে শিক্ষকদের সংবাদ সম্মেলন

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নড়াইলে শিক্ষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল

2023-06-19T19:59:55+00:00
2023-06-19T19:59:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নড়াইলে শিক্ষকদের সংবাদ সম্মেলন
১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার ‘অবস্থান কর্মসূচি’
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নড়াইলে শিক্ষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ধ্রব কুমার ভদ্র। তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ‘মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে’ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। যদি ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণিা না দিলে আগামী ১১ জুলাই ২০২৩ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোরাদ হোসেন, নড়াইল জেলা শাখার সহ- সভাপতি নিমাই চন্দ্র পাল, মো. হায়দার আলী, প্রশান্ত দত্ত, মো. ফেরদৌস সিকদার, মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব হোসেন, প্রধান শিক্ষক পরিষদ সম্পাদক মো. সাখাওয়াত হোসেনসহ জেলা-উপজেলা শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy