হাতীবান্ধায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় সোমবার বিকেলে দোয়ানী ফাঁড়িতে ৪০ বোতল ফেনসিডিলসহ দুলু মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

2023-06-19T20:32:04+00:00
2023-06-19T20:32:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৮:৩২ পিএম   (ভিজিট : ২৬৯)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় সোমবার বিকেলে দোয়ানী ফাঁড়িতে ৪০ বোতল ফেনসিডিলসহ দুলু মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক মাদক কারবারি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের রহিমের পুত্র। এসময় পরিবহনকারী অটোটি জব্দ করা হয়েছে।
 
পুলিশ জানায়, সোমবার বিকেলে দোয়ানী ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে ৪০ বোতল ফেনসিডিল ও পরিবহনকারী অটোরিকশাসহ দুলুকে আটক করা হয়।

আটক দুলুকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত দুলু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy