প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১২:০৯ পিএম আপডেট: ২০.০৬.২০২৩ ৩:৪৮ পিএম (ভিজিট : ৩০১)

X
নড়াইলে বজ্রপাত নিরোধে তালগাছ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জেলা প্রশাসন তালচারা রোপনের এ উদ্যোগ নিয়েছে। তাল চারা রোপণের পাশাপাশি সামাজিক বনায়নের লক্ষে বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ রোপনের কর্মসূচি নেয়া হয়েছে।
সোমবার (১৯ জুন) বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা সার্কিট হাউজ চত্বরে দুটি তালের চারা ও সার্কিট হাউজের সামনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। এ সময় সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল চারা লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, এছাড়া সামাজিক বনায়নের লক্ষে বিভিন্ন সড়কের পাশে বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর এ উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কের পাশে তালসহ বিভিন্ন ধরনের বনজ ও শোভাবর্ধনকারী গাছের সাড়ে চার হাজার চারা রোপনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
-বাবু/এ.এস