ডিমলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় ২০২২-২০২৩ অর্থবছরের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের মাঝে

2023-06-20T13:07:21+00:00
2023-06-20T13:07:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১:০৭ পিএম   (ভিজিট : ৩৬৮)
X


নীলফামারীর ডিমলায় ২০২২-২০২৩ অর্থবছরের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ডিমলা উপজেলা ১০টি ইউনিয়নে মোট ৩৪ জন প্রত্যেকের মাঝে ২ বান করে ঢেউটিন, ৬ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নীলফামারী পঙ্কজ ঘোষ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম সহ উপজেলা সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy