নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা ও দশ

2023-06-20T16:31:55+00:00
2023-06-20T16:31:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৪:৩১ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

নড়াইলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা ও দশ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ঝুনু সরকারকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) সকালে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াগাতি থানার ডুটকুরা গ্রামের মনোজ কুমার পোদ্দারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই মো. জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে অত্র থানার মুলশ্রী গ্রামের সাকিব শেখ ও রকিদ শেখ এবং ডুমুরিয়া গ্রামের জামির শেখকে গ্রেফতার করেন। 

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবুৃ/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy