গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় বিক্ষোভ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সকল

2023-06-20T16:57:50+00:00
2023-06-20T16:57:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় বিক্ষোভ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৪:৫৭ পিএম   (ভিজিট : ২৫৪)
X

সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সকল সাংবাদিক বৃন্দের ব্যানারে মঙ্গলবার (২০ জুন) সকালে পৌর-শহরের সড়ক বাজারের ঐতিহাসিক পৌর মুক্ত মঞ্চের সামনে প্রথমে সমাবেশ করে সাংবাদিকরা। 

বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি  মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক বিশ্বজিৎ পাল (কালের কণ্ঠ),  কাজী হান্নান খাদেম ( যায়যায়দিন), জুটন বনিক  (ভোরের কাগজ),  মহিউদ্দিন মিশু (যুগান্তর), রুবেল আহমেদ (প্রতিদিনের বাংলাদেশ),  এম এ জলিল (দিনকাল) প্রমুখ। 

এশিয়ান টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি অমিত হাসান আবিরের সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহাদাত হোসেন লিটন, নাসির উদ্দিন, ফজলে রাব্বি, সাদ্দাম হোসেন, মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম সাগর, হাসান মাহমুদ পারভেজ, সফিকুল ইসলাম খান, জুনায়েদ হোসেন পলক, শেখ মনির হোসেন নিজাম, ইসমাইল হোসেন, মাশুকুর রহমান, অমিত হাসান অপু প্রমুখ।

সমাবেশে সাংবাদিকরা গোলাম রব্বানি নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে সাংবাদিক সাগর-রনিসহ সারাদেশে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের শিকার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy