প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৬:২৫ পিএম (ভিজিট : ১৩৪)

X
চাঁপাইনবাবগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করেছে জাতীয় মহিলা ও শিশু বিষয়ক সংস্থা।
সদর উপজেলার নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা আসিয়া খাতুন, তথ্য সেবার সহকারী কর্মকর্তা জোবায়দা সিদ্দিকী, মাহমুদা আফরোজসহ বিভিন্ন এলাকার মহিলারা উপস্থিত ছিলেন।
অতিথিরা বৈঠকে আগত নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
বাবু/জেএম