দেশ সংযোগ পত্রিকা অফিস হামলা-ভাঙচুর

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনায় দেশসংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে নগরীর ফুলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

2023-06-20T18:44:53+00:00
2023-06-20T18:44:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দেশ সংযোগ পত্রিকা অফিস হামলা-ভাঙচুর
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৭৯)
X

খুলনায় দেশসংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে নগরীর ফুলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে চারটি মোটরসাইকেলে করে ৬/৭ জন সন্ত্রাসী চাপাতি, দাসহ ধারালো অস্ত্র নিয়ে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে এসে হামলা চালায়। এসময় তাদের কেউ কেউ মাথায় হেলমেট ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। সন্ত্রাসীরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুর করে। এছাড়া পত্রিকা অফিসের পাশে থাকা কাকন প্রিন্টিং এন্ড পাবলিকেশন কার্যালয়েও হামলা-ভাঙচুর করে পালিয়ে যায়।

দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ বলেন, কিছুদিন আগে মাদক, জুয়ার বিরুদ্ধে পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। কাকন প্রিন্টিং এন্ড প্রেসের মালিক নাছির উদ্দিন বলেন, সন্ত্রাসীরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুরের পাশাপাশি আমার অফিসের থাই গ্লাস ভেঙেছে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy