ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ভারতীয় হাই কমিশন ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের যোগব্যায়াম প্রেমীদের সঙ্গে বুধবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

2023-06-21T14:49:00+00:00
2023-06-21T14:49:00+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ২:৪৯ পিএম   (ভিজিট : ১৫১)
X


ভারতীয় হাই কমিশন ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের যোগব্যায়াম প্রেমীদের সঙ্গে বুধবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। এই আয়োজনে বিশাল জনসমাগম ঘটে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা ভারতে উদ্ভূত যোগের প্রাচীন এই বিজ্ঞান উদযাপন করতে একত্রিত হয়েছিলেন।

হাই কমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে বিশ্বের কাছে ভারতের উপহার হিসেবে যোগের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে যোগ আমাদের জনগণের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার প্রচার করে একীভূতকারী শক্তি হিসেবে কাজ করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ২০২৩ সালে ভারতের জি২০ প্রেসিডেন্সি টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারত্বকে উৎসাহিত করার জন্য ভারতের প্রতিশ্রুতিকে জোরদার করে এবং যোগ হলো এই ইতিবাচক পরিবর্তনের একটি অনুঘটক।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, এই আয়োজনে যোগ অনুশীলনকারী ও বিশেষজ্ঞগণের নেতৃত্বে যোগ অনুশীলন প্রদর্শন করা হয়েছে। অংশগ্রহণকারীগণের জন্য এই প্রাচীন বিদ্যা ও এটির রূপান্তরমূলক প্রভাব সম্পর্কে তাদের উপলব্ধি বৃদ্ধি করে বিভিন্ন যোগ অনুশীলনে জড়িত হওয়ার সুযোগ ছিল।

এই বছরের যোগ দিবস উদযাপনের মূল সুর হলো 'বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ', যা এই বছর ভারতের জি২০-র প্রেসিডেন্সির সঙ্গে গভীরভাবে অনুরণন ঘটায়। যোগব্যায়াম হলো এমন একটি অনুশীলন যা আধুনিক জীবনের প্রতিকূলতাসমূহ সফলভাবে মোকাবিলা করার জন্য মানসিক স্থিতিশীলতার সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্য প্রদান করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। যোগব্যায়াম ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কার্যকলাপ ও কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এটি বিগত নয় বছর ধরে পালিত হয়ে আসছে, যার ফলশ্রুতিতে যোগ সারা বিশ্বে বিশেষ করে কোভিড-১৯ অতিমারি পরবর্তী সময়ে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য আন্দোলন হিসেবে আবির্ভূত হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy