শ্রীপুরে মসজিদ এবং বিভিন্ন রোগীর মধ্যে চেক বিতরণ

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির

2023-06-21T16:14:12+00:00
2023-06-21T16:14:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে মসজিদ এবং বিভিন্ন রোগীর মধ্যে চেক বিতরণ
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ৪:১৪ পিএম   (ভিজিট : ২৩৫)
X


সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের হলরুমে  বুধবার (২১ জুন) দুপুর ১২টায় এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে ৩৪ জন রোগীকে ৫০ হাজার টাকার চেক, চারজনকে ৫ হাজার টাকার চেক, একজনকে ৪ হাজার টাকার চেক, ও ১২ জনকে তিন হাজার টাকার চেক এবং দুইজনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। 

এছাড়াও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (টি আর) আওতায় ৫০টি মসজিদের মধ্যে মোট ৩২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম, শ্রীপুর  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ।                   

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম, পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy