সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে মানববন্ধন ও

2023-06-21T18:49:52+00:00
2023-06-21T18:55:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ৬:৪৯ পিএম  আপডেট: ২১.০৬.২০২৩ ৬:৫৫ পিএম  (ভিজিট : ২৫৫)
X

জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কদমতলী গোলচত্ত্বর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান, ফারুক আহমেদ, শামসুল ইসলাম সনেট, বেলায়েত হোসেন, পি কে বর্মণ, মাসুম পারভেজ, সোহাগ খান, ইমরুল কায়েস, মোহাম্মদ সাঈদ ও আরিফ সম্রাট, দেলোয়ার হোসেন রানা, মো. ইব্রাহিম, আল-আমীন সহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে ব‍্যাপারে হুঁশিয়ারি দেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy