প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১১:৪৯ এএম (ভিজিট : ১৩৬)

X
নোয়াখালীর চাটখিলে বুধবার (২১ জুন) রাত সাড়ে ৯টার সময় মো. রিয়াদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের সময় আসামির কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উপজেলার খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রিয়াদ হোসেন উপজেলার ৯নম্বর খিলপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের আদি বাড়ির মো. আবু তাহের এর ছেলে। তাকে একই ইউনিয়নের শংকরপুর গ্রামের মন্নানের চা দোকানের পাশ থেকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, "গ্রেফতারকৃত আসামি মো. রিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
-বাবু/এ.এস