নবীনগরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ২:৪১ পিএম (ভিজিট : ১৮৪)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমে ৯০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মামুনুর রশিদ ও কৃষি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস