রাজধানীতে কোরবানির পশুর হাট বসছে আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ১৯টি স্থানে বসেছে পশুর হাট। এসব হাটে আসতে শুরু করেছে কোরবানির

2023-06-23T10:28:32+00:00
2023-06-23T10:28:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে কোরবানির পশুর হাট বসছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১০:২৮ এএম   (ভিজিট : ২৪০)
X


ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ১৯টি স্থানে বসেছে পশুর হাট। এসব হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। কয়েকদিন ধরেই পশুভর্তি ট্রাক রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে। তবে শুক্রবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন হাট ইজারাদাররা।

বিভিন্ন হাটের পশু ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত থেকে তারা পশু বিক্রির জন্য হাটগুলোতে আসতে শুরু করেছেন। তবে ঈদ এগিয়ে এলে সড়কে যানজট ও ঝামেলা এড়াতে অনেকে কয়েকদিন আগেই চলে এসেছেন।

এদিকে হাটগুলোর ইজারাদারের কর্মীরা জানান, কয়েকদিন ধরেই হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। ঈদ যত ঘনিয়ে আসবে হাটে পশু আরো বাড়বে। সেই সঙ্গে বিক্রিও জমে উঠবে। পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে ডিজিটাল বুথ, জাল টাকা শনাক্তের মেশিনসহ পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে।

এবার রাজধানীতে অস্থায়ী ও স্থায়ী ১৯টি কোরবানির পশুর হাটের জায়গা চূড়ান্ত করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

-বাবু/এ.এস





  বিষয়:   কোরবানি  পশুর হাট 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy