চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

জেলা প্রতিনিধি, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল চালককে ছুরিকাঘাত করে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার

2023-06-23T18:32:34+00:00
2023-06-23T18:32:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৬৩)
X

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল চালককে ছুরিকাঘাত করে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপালের মর্গে পাঠানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বাংলাদেশ বুলেটিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে টমটম নিয়ে বাসা থেকে বের হয় নিহত আজিজ। প্রতিদিন রাত ১০টায় বাড়ি ফিরলেও সেদিন ফিরেননি। ফোন দিলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল ১০টায় মরদেহ পড়ে থাকার খবর দেয় পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে বশির পাড়া বিল থেকে উদ্ধার হয় পাহাড়তলী এলাকার মৃত কেফায়েত উল্লার ছেলে আব্দুল আজিজকে (২২)৷ গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের মত ইজিবাইক নিয়ে বের হন৷ কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে বশির পাড়া বিলে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা মোবাইল উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ইজিবাইকটি পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy