হরিরামপুরে পদ্মায় ৪৭ টি গরুসহ ট্রলার ডুবি

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ৪৭ টি গরুসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুত্রকান্দি এলাকায় সকাল ১০টার দিকে

2023-06-24T14:23:56+00:00
2023-06-24T14:37:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে পদ্মায় ৪৭ টি গরুসহ ট্রলার ডুবি
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩, ২:২৩ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৩ ২:৩৭ পিএম  (ভিজিট : ২৩৯)
X


মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ৪৭ টি গরুসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুত্রকান্দি এলাকায় সকাল ১০টার দিকে ট্রলার ডুবির ঘটনায় দুপুর ১ টা পর্যন্ত ১৯ টি গরু উদ্ধার হয়েছে বলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, ফায়ার সার্ভিসসহ ডুবুরী দলের মোট ১৩ জন। এসময় ইউএনও শাহরিয়ার রহমান জানান, ১৯ টি গরু উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি। সিরাজগঞ্জের চৌহলি থেকে ট্রলারে করে নারায়নগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন গরু খামারি ও ব্যবসায়ীরা। হরিরামপুরে কাঞ্চনপুর ইউনিয়নের শুত্রকান্দি এলাকায় পদ্মায় এ ঘটনা ঘটে।


খামারি লাল মিয়া জানান, তার ২ টা গরু ছিল। একটিও উদ্ধার করতে পারেননি। আমি পথের ফকির হয়ে গেলাম।

আবদুল্লাহ জানান, ৪ টি গরু নিয়ে নারায়নগঞ্জ যাচ্ছিলেন। ১ টা গরুর বাধন কাটায় সেটা উদ্ধার হয়েছে। তিনটি গরু উদ্ধার হয়নি।

ফজলু  জানান, ৩ টা গরু ছিল।১ টা উঠিয়েছেন।

জমির উদ্দীন  জানান,  ৮ টা গরু ছিল,  ১ টাও উদ্ধার করতে পারেননি।

উজ্জল মুনসী জানান, ২ টা গরু ছিল। ১ টা উদ্ধার হয়েছে। খালেক বেপারি জানান, ৯ টা গরু ছিল, ২ টা পেয়েছেন। বাহাদুরপুর এলাকায় একটা আছে স্থানীয়রা দেয়নি।

ট্রলার মালিক ফারুক বলেন, আগা নৌকা সরাসরি ডুবে গেছে। কাত হয়নি। ট্রলারের নিচে ফেটে যেতে পারে। কিভাবে যে কি হয়ে গেল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy