টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪৩নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেলের উদ্যোগে কেক কাটা,

2023-06-24T17:49:36+00:00
2023-06-24T17:49:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২৩৩)
X

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪৩নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেলের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় এলাকায় কাউন্সিলর এর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন, ৪৩নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেল।

প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আসগর আলী সভাপতিত্বে এবং ১নং যুগ্ন আহবায়ক মোক্তার হোসেন সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকসহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।   

অনুষ্ঠানের প্রধান অতিথি রাসেল বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গববন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি পূর্ণাঙ্গ আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশ গড়ে তুলতে একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলছেন।

অনুষ্ঠান শেষে ৪৩ নবনির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেলসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy