ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে জমি জালিয়াতি চক্রের কবলে পরে হামলা ও হয়রানির শিকার হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক

2023-06-24T17:57:04+00:00
2023-06-24T17:57:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে জমি দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৩৫৪)
X

পাবনার ঈশ্বরদীতে জমি জালিয়াতি চক্রের কবলে পরে হামলা ও হয়রানির শিকার হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক সহকারী এর্টনি জেনারেল অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী রতন। সেই চক্রের হাত থেকে বাড়িসহ জমি উদ্ধারের জন্য সংবাদ সম্মেলন করেছেন তিনি। 

শনিবার (২৪ জুন) সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুল নগর গ্রামে গোল্ডেন জাজিরা পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী রতন বলেন, আমার মা মোছা. লাইলুন নাহার গত ৫/৮/১৯৮২ তারিখে শফিকুর রহমানের নিকট থেকে ১৪৬৩৭ নম্বর দলিল মূলে ৪ শতাংশ এবং আইজ উদ্দিনের নিকট থেকে ৫৫১৯ দলিল মূলে ২ শতাংশ জমি (মোট ৬ শতাংশ) আর এস রেকর্ড লিপিবদ্ধ করে সরেজমিনে বাগান বাড়িসহ প্রায় ৩৫ বছর ধরে ভোগ দখল করে আসছেন। বর্তমানে বাগান বাড়িসহ আমার মায়ের উল্লেখিত জমিতে চারিদিকে পাকা সীমানা প্রাচীর দেওয়া সত্বেও গত ২৩ জুন সকালে স্থানীয় সুবেল, আক্তার, আকাশ, ফজলুল হক বেশ কয়েক জন সন্ত্রাসী সাথে নিয়ে উল্লেখিত সম্পত্তির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। সে সময় জামিল আক্তার এলাহী তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারতে উদ্যাত হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী রতন অভিযোগ করে বলেন, তার জমির দলিল ও খাজনা-খারিজ সম্পন্ন থাকলেও স্থানীয় কতিপয় জমি জালিয়াতী চক্র একটি জাল কাগজ দেখিয়ে জমিটি তাদের বলে দখল করতে চায়। 

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের মাধ্যমে ঘটনার সুষ্ঠু ব্যবস্থা দাবি করেন ভুক্তভোগী অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী রতন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy