অনুমোদনহীন কোরবানি পশুর হাটে অভিযান, ভেঙে দেয়া হয় অস্থায়ী শেড

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে অনুমোদনহীন ২ কোরবানি পশুর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্থায়ী শেড ভেঙে

2023-06-24T18:08:49+00:00
2023-06-24T18:08:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অনুমোদনহীন কোরবানি পশুর হাটে অভিযান, ভেঙে দেয়া হয় অস্থায়ী শেড
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৫৬)
X

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে অনুমোদনহীন ২ কোরবানি পশুর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্থায়ী শেড ভেঙে দেয়া হয়।

শনিবার (২৪ জুন) বিকেল ৪টায় পিএমখালী ইউনিয়নের ছনখোলা ও মুহসেনিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকারিয়া।

এতে ২টি অবৈধ পশু বাজারের অস্থায়ী শেড ভেঙে দেয়া হয়। এবং অনুমোদনহীন কোন কোরবানী পশুর হাট বসানো যাবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া বলেন, সদরের বিভিন্ন জায়গায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে গড়ে উঠা কোরবানী পশুর হাট দেখা গেলেই ব্যবস্থা নেওয়া হবে। এসময় পিএমখালীর চেয়ারম্যান আব্দুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy