ঘোড়াঘাটে কাঠের সেতু, ঝুঁকিতে হাজারো মানুষ

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীতৈ অস্থায়ী কাঠের সেতুটি ঝুঁকিতে রয়েছে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সীমানায়

2023-06-24T18:34:09+00:00
2023-06-24T18:34:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে কাঠের সেতু, ঝুঁকিতে হাজারো মানুষ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২৯১)
X

দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীতৈ অস্থায়ী কাঠের সেতুটি ঝুঁকিতে রয়েছে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সীমানায় স্থাপিত ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজ ভেঙে নতুন সুপার স্ট্রাকচার ব্রীজ নির্মাণ কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। 

গত ২০২২ সালের নভেম্বর মাসে পুরাতন ব্রীজটি ভেঙে নতুন ব্রীজ নির্মান কাজ শুরুর আগে পাশেই অস্থায়ী বিকল্প কাঠের সেতু নির্মাণ করে সওজ। তবে বর্ষা মৌসুম আসার আগেই নদীর পানি বৃদ্ধিতে অস্থায়ী সেতুর কিছু অংশ পানিতে ভেঙে গেছে। এছাড়াও সেতুটির উপর দিয়েই প্রবাহিত হচ্ছে নদীর পানি।

অস্থায়ী সেতুটি দিয়ে হেটে পারাপারের সময় তৌহিদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক বলেন, ‘পুরো টাকা পকেটে ঢুকিয়ে নামে মাত্র একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করেছে সওজ। এটি জনগণের সাথে তামাসা করা ছাড়া আর কিছুই নয়। এখন আমরা হাজার হাজার মানুষ কিভাবে যাতাযাত করবো!’

স্থানীয় তপন দাস বলেন, ‘খরা মৌসুমে নদীতে যখন পানি কম ছিলো, তখন নদীর পানি থেকে ২ হাত উচ্চতায় কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। বর্ষা মৌসুমে কাঠের সেতুটি ডুবে যাবে এটাই স্বাভাবিক। নির্মাণকারীরা জনগণকে ভোগান্তিতে ফেলতে ইচ্ছেকৃতভাবেই এই কাজটি করেছে।’

এদিকে গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, ‘চলমান ব্রীজ নির্মাণ প্যাকেজে বিকল্প সেতু নির্মাণের কোন ব্যবস্থা নেই। তবুও হেটে যাতায়াতের জন্য একটি অস্থায়ী সেতু আমরা তৈরি করেছিলাম। পাশাপাশি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে দুটি নৌকা সেখানে দেওয়া হয়েছে জনসাধারণের পারাপারের জন্য। একটু কষ্ট হলেও পারাপারের জন্য সকলকে নৌকা ব্যবহার করতে হবে।’

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy