সাভারে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে তেঁতুলঝোড়া

2023-06-24T19:15:00+00:00
2023-06-24T19:15:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাভারে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৬৬)
X

সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল আলম সমর এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. সাবিরুল ইসলাম বিভাগীয় কমিশনার ঢাকা। আরো উপস্থিত ছিলেন মো. মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাভার। 

সাবিরুল ইসলাম বলেন, পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে সারাদেশে দুস্থ অসহায়দের জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। এসময় দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ঈদুল-আযহা উপলক্ষে সেলাই মেশিন, হুইলচেয়ার, গাছ, শিশুদের জন্ম নিবন্ধনসহ, পোলাওয়ের চাল, চিনি, সেমাই, দুধ, পেঁয়াজ, আলু ও তেল বিতরণ করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদে, স্থাপক সম্পত্তি হস্তান্তর কর ২০২৩/২৪ অর্থ বছরে, ইংলিশ স্পোকেন কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, নিজামুদ্দিন নিজাম, ইয়াকুব আলী পলাশ, নাজমুল ও আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy