ডোমারে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক চেক বিতরণ করা হয়েছে।রবিবার (২৫ জুন)

2023-06-25T16:50:28+00:00
2023-06-25T16:50:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ২৫ জুন, ২০২৩, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩২৪)
X


নীলফামারীর ডোমার উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদ আহম্মেদ শান্তু,হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা প্রমূখ উপস্তিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন অর রশীদ রশিদুল ইসলাম।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মামুদ জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের টি. আর কর্মসূচির আওতায় একশত ৬৪টি প্রকল্পে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজের শুরুতে বরাদ্দের অর্ধেক ও কাজ শেষে অবশিষ্ট টাকার চেক দেওয়া হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy