ডোমারে অসহায়দের মাঝে যাকাতের অর্থ বিতরণ

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে দুস্থ অসহায়দের মাঝে সরকারি যাকাত ফান্ড হতে যাকাতের নগদ অর্থ বিতরণ করা

2023-06-25T17:25:12+00:00
2023-06-25T17:25:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে অসহায়দের মাঝে যাকাতের অর্থ বিতরণ
রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ২৫ জুন, ২০২৩, ৫:২৫ পিএম   (ভিজিট : ২৩১)
X


নীলফামারীর ডোমার উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে দুস্থ অসহায়দের মাঝে সরকারি যাকাত ফান্ড হতে যাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে যাকাতের অর্থ বিতরণের আয়োজন করেন ইসলামিক ফাউন্ডেশন। উপজেলার দুস্থ অসহায় ১৬ জনকে জনপ্রতি ছয় হাজার ষাট টাকা করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাকাতের অর্থ বিতরণ করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ উপস্তিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy